কথা ও সুর : তাওহিদ জামিল
শিল্পী : মাহফুজুল আলম ও তাওহিদ জামিল
হৃদয় মাঝে মালা গাঁথি
ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল
মনের বাগানে
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি
তোমায় নিয়ে ভাবি আমি
প্রতিটি ক্ষনে।
প্রেম বিরহের ঢেউ জাগে আজ
ব্যথার স্মায়রে
সর্বহারার কাব্য লিখি
জড়দাক্ষরে
নাহিগো সুখের রবি
যা কিছু আধার সবি
শ্রাবণ মেঘের মতো কাঁদি
তোমার স্মরণে।
তোমার আশায় যায় কেটে যায়
দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে
স্বপ্ন যে বুনি
দাওনা দেখা তুমি
হয়েছি ব্যকুল আমি
তোমার প্রেমে জ্বলে সদা
দুঃখের দহনে।
