শিল্পী: কামরুল ইসলাম, শরীফুল ইসলাম
কথা ও সুর: শরীফুল ইসলাম
ঐই আকাশ বলে ঐই পাহাড় বলে
সৃষ্টি করেছো প্রভু তুমি তাকে
ঐই নদী বলে আর সাগর বলে
খালিক তুমি মালিক তুমি
তুমিই সুবহা….ন
আল্লাহ মহান আল্লাহ মহান
তুমিই আল্লাহ মহান
আসমান জমীন
সৃজন করেছো তোমার হাতে
অপরুপে সাজিয়েছো
প্রভু তোমার মতে
তুমি রাহিম তুমি কারীম
তুমিই দয়াবান
আল্লাহ মহান আল্লাহ মহান
তুমিই আল্লাহ মহান
তোমার তরে নুয়ে পরি
ডাকি শুধু তোমাকে
তোমার রহম দিয়ে
আগলে রাখো আমাকে ২
তুমি সাত্তার তুমি জাব্বার
তুমি মহীয়ান
আল্লাহ মহান আল্লাহ মহান
তুমিই আল্লাহ মহান
ঐই আকাশ বলে ঐই পাহাড় বলে
সৃষ্টি করেছো প্রভু তুমি তাকে
ঐই নদী বলে আর সাগর বলে
খালিক তুমি মালিক তুমি
তুমিই সুবহা….ন
আল্লাহ মহান আল্লাহ মহান
তুমিই আল্লাহ মহান
