কথা, সুর ও শিল্পী: ওয়ালিউল্ল্যাহ সাদী
বাঁশের পালকি
মসজিদেতে হবে এলান
চড়বো বাঁশের পালকিতে ২
চারজনাতে লইয়া যাইবে
কবর মাঝে শোয়াইতে
প্রতিবেশী আসবে ছুটে
দেখতে আমার লাশ
কেউবা আনবে আতর গোলাপ
কেউবা কাঁটবে বাঁশ ২
পুজি কিছু করছো কি মন
কবর মাঝে বিছাইতে
চারজনাতে লইয়া যাইবে
কবর মাঝে শোয়াইতে
মা বলো আর বাবা বলো
সবাই হবে পর
থাকবে একা মাটির ঘরে
লইবে না খবর
ভাই বলো আর বন্ধু বলো
সবাই হবে পর
থাকবে একা মাটির ঘরে
লইবে না খবর
ক্ষণে ক্ষনে কবর ডাকে
আসো আমার বাড়িতে
চারজনাতে লইয়া যাইবে
কবর মাঝে শোয়াইতে
মসজিদেতে হবে এলান
চড়বো বাঁশের পালকিতে ২
চারজনাতে লইয়া যাইবে
কবর মাঝে শোয়াইতে
