শিল্পী: সাইমা রহমান
কথা ও সুর: আবু তাহের শাকিল
তোমার মত নেইতো কেউ এতো দয়াময়
তোমার মত নেইতো কেউ এতো মায়াময়
তুমি আমার দয়ার প্রভু
তুমি আমার রব
তোমার কাছে চাইব আমি
আমার মনের সব,
আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা আমীন
আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা আমীন
এ ধরণীর সৃষ্টি যত
সবই তোমার দান
তোমার প্রেমে পাগল হয়ে
করে তোমার গান ২
লালন পালন করো সবার
তুমি সবার রব
তোমার কাছে চাইব আমি
আমার মনের সব,
আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা আমীন
আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা আমীন
আমার যত চাওয়া পাওয়া
সবই তোমার তরে
দূর করে দাও আধার কালো
যত মনের ঘরে
ধরার বুকে চলে সবাই
তোমার হুকুম মেনে
তোমর হুকুম পেলে আবার
জীবন যাবে থেমে
মনের খবর জানো সবার
তুমি সবার রব
তোমার কাছে চাইব আমি
আমার মনের সব,
তোমার মত নেইতো কেউ এতো দয়াময়
তোমার মত নেইতো কেউ এতো মায়াময়
তুমি আমার দয়ার প্রভু
তুমি আমার রব
তোমার কাছে চাইব আমি
আমার মনের সব,
