শিল্পী : মনিরুল ইসলাম লাবিব
কথা: ইমরোজ আহসান খান
সুর: মাহমুদ ফয়সাল
যদি মহাবিচারের দিনে না ফুটে আমার
আমলের ঘ্রাণ ভরা আমলের ফুল
যদি খুজেখুজে দেখা হয় এই জীবনের
ছোট ছোট পাপ আর লাখো কোটি ভুল
যদি রাসূলের সাফায়াত না পাই সে ক্ষণ
খুব ভয়ানক হবে ভূলের মাশূল
আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহুম্মা আজরীনা মিনান নার
তোমারি সামনে প্রভু নাইতো সাহস
দাড়িয়ে হিসাব দেয়া বিচারের দিন
কিরামান কাতিবান লিখেছে যা পাপ
জানি প্রভূ সেই পাপ কত সীমাহীন ২
জীবনের কোন এক দেখে ভালো কাজ
ভালো বেসে দিও প্রভু করুনা তোমার
যদি রাসূলের সাফায়াত না পাই সে ক্ষণ
খুব ভয়ানক হবে ভূলের মাশূল
আল্লাহ আল্লাহ আল্লাহ
ইয়া রাহমান ইয়া রাহমান
আল্লাহুম্মা আজরীনা মিনান নার
আজাবের মালাইকাত কোটি পাপীদের
ধরে ধরে ফেলে দেবে দোজখের মাঠ
উৎতাপে সে পাপীরা দেবে চিৎকার
তুমি ছাড়া কেউ নেই এই আমার আর ২
অভিবাসী করো না গো সে দোযখের ২
ভালোবেসে জান্নাত দিও উপহার
যদি রাসূলের সাফায়াত না পাই সে ক্ষণ
খুব ভয়ানক হবে ভূলের মাশূল
আল্লাহ আল্লাহ আল্লাহ
ইয়া রাহমান ইয়া রাহমান ইয়া রাহমান
আল্লাহুম্মা আজরীনা মিনান নার
