কথা, সুর ও কন্ঠ: মামুন মাহদি
আমি ব্যাকুল হয়ে যাই প্রভু
তোমাকে না পেলে
আমি আজও বেঁচে আছি
তোমার নামের প্রদিপ জ্বেলে
দিয়েছো কত মায়া
কত যে মনের আশা
পরস্পরে দিয়েছো তুমি
বুক ভরা ভালোবাসা
কত রকম নিয়ামত তুমি
দিয়েছো ঢেলে
আমি ব্যাকুল হয়ে যাই প্রভু
তোমাকে না পেলে
করেছো কত দয়া
গুনাহগার জেনেওে মোরা
আপন হয়েও থেকো প্রভূ
হাশরের মাঠেও সদা
পার করে দিও তুমি
কঠিন ওই পুলসিরাতে
আমি ব্যাকুল হয়ে যাই প্রভু
তোমাকে না পেলে
আমি আজও বেঁচে আছি
তোমার নামের প্রদিপ জ্বেলে
