এভাবে আর কতদিন

শিল্পী: হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
কথা ও সুর : শরীফ মাহমুদ

এভাবে আর কতদিন?
চলবে দেশে অন্যায় আর খুন ধর্ষণ
যা দেখে তপ্ত মনে শিরায় শিরায়
যাচ্ছে বয়ে রক্তক্ষরণ

হায়েনার ললুপ থাবায়
হারাচ্ছে সব কেউ প্রতিদিন
এভাবে আর কতদিন?

যে দেশে স্বাধীনতার
যুদ্ধে মরে ত্রিশ লক্ষ মানব
সে দেশে আজকে কেন
অসভ্যেরা হচ্ছে এক এক দানব
এ সমাজ বদলে দিয়ে
সভ্য সমাজ আনড়ে আবার
প্রতিবাদ করতে এবার শক্তভাবে
কররে তোরা সাহস জোগাড়
সমাজে ধর্ষকদের রুখতে তোরা
এক হয়ে জেগে ওঠ ভয়হীন

এভাবে আর কতদিন?

যে দেশে স্বামীর সামনে সব হাড়িয়ে
নিঃস্ব আমার বোন
যে দেশে পোষাক খুলে করতে পারে
অত্যাচারের বিডিও ধারণ ২
এদেশে বাড়ছে কেনো দিন দুপুরে
সন্ত্রাসীদের ওই কালো হাত
ওড়িয়ে দে না এবার আনরে আবার
নতুন প্রভাত
হতামায় যাচ্ছি মরে কে থামাবে
মা বোনদের এই দুর্দিন

এভাবে আর কতদিন?

যে জাতি ভাষার জন্যে রাজপথে নেমে
দেয় বিলিয়ে প্রাণ
যে জাতি একটি ফুলকে বাঁচাবে বলে
কন্ঠে তুলে গান ২
সে জাতির মুষ্টিবদ্ধ হাতগুলো সব এক যদি হয়
জালিমের তখতে তবেই ঘটবে আবার মহা প্রলয়
মা বোনের সম্ভ্রমে কেউ হাত দিলে ফের
আসবে আবার একাত্তরের দিন

এভাবে আর কতদিন?

এভাবে আর কতদিন?
চলবে দেশে অন্যায় আর খুন ধর্ষণ
যা দেখে তপ্ত মনে শিরায় শিরায়
যাচ্ছে বয়ে রক্তক্ষরণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top