Lyrics:
যিনি দিলেন অসীম আকাশ
মুক্ত বাতাস ধারা
পাখপাখালি,সাগর নদী
সন্ধ্যা রাতের তারা
কোন অবদান তোমরা যে তার
করবে অস্বীকার
ফাবি আইয়ী আলা রাব্বি কুমা
তু কাজ্জিবান।।
তার দেয়া প্রাণ,রক্তকণিকা
হাত পা চোখের মণি
মাটির বুকে ফলে শস্য শ্যামল
অতল গহীন এ রত্ন খনি
কোন অবদান,তোমরা যে তার
করবে অস্বীকার।
ফাবি আইয়ী আলা রাব্বি কুমা
তু কাজ্জিবান।।
অসীম নিয়ামাত দিলেন তিনি
ডুবে আছি আমরা প্রতিক্ষণ
বিনিময়ে আমরা ভুলেছি তাকে
ইবাদাতে আমাদের নেই মন।।
তিনি করুণাময় এলাহী তিনি
রিজিকদাতা তিনি সবার
শেষ বিচারে আর পুলসিরাতে
তিনি ছাড়া কে করবেন পার।
কোন অবদান তোমরা যেতার
করবে অস্বীকার,,,,,,,,,,,,,,,,,,,, ঐ
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: রাকিবুল আহসান মিনার
সুর: মাহমুদ ফয়সাল
