ভোরের হাওয়া

ভোরের হাওয়া ছুটে চলে
আল্লাহ নামে শুধু
তার রহমে যায় ভিজে যায়
শুকনো মরু ধুধু
তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু
আল্লাহু আল্লাহু ২

ঝরনা ছুটে সাগর পানে
তোমার নামে কলতানে
কোকিল ডাকে রোজ বিহানে
মিস্টি কুহু কুহু- ঐ

সূর্য উঠে আলো নিয়ে
তোমার নামে দেয় রাঙ্গিয়ে
দোয়েল ডাকে ফুল কাননে
শান্ত মুহু মুহু-ঐ

পুস্প ফুটে রাশি রাশি
তুমি দিলে তারার হাসি
তোমার নামে পায় চেতনা
সৃষ্টি বিপুল বহু- ঐ

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: সোহেল রানা আশিক
সুর: এস এম মঈন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top