কথা ও শিল্পী : হানিফুর রহমান
সুর : মশিউর রহমান
ঝরবে এভাবে আর কতো তাজাপ্রাণ
কতো আর মুখ বুজে সবো অপমান
আকসার চত্তরে ইয়াহুদের দল
বয়ে যাবে আর কত রক্তের ঢল
তাগুতের হাত থেকে আকসা ছিনিয়ে
আনতে লড়বো বলো আমরা কিনিয়ে
তোমারি অপেক্ষাতে মাজলুম জাতি
কেঁদে যায় মাসজিদে বসে দিবারাতি
এসো প্রিয় মাহাদি
শোধ করি চলো, শত শহিদের ঋণ
এলে প্রিয় মাহাদি
ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন
ছিলো যেটা আমাদের প্রথম কাবা
দিয়েছে সেখানে আজ শকুন থাবা
মৃত্যু মিছিলে ভরা আজ গোটা দেশ
দিনে দিনে জুলুমের বাড়ছে যে রেশ
ছেলে হারা জননীর বুকে আহাজারি
শুনে শুনে হয়ে গেছে এ আকাশ ভারী
আর কতো দিন বলো তোমার আশায়
থাকবো এভাবে মেনে নিয়ে পরাজয়
যে আঙিনা জুরে ছিলো মুখরিত প্রাণ
চেয়ে দেখো তাতে শুধু বারুদের ঘ্রাণ
কাঁদে তাই কোটি প্রাণ আকসা তরে
মুমিন হৃদয়ে ব্যাথা বেদনা ঝরে
অতিতের সব নবী রাসুলের সাথে
রাসুল মিলেছে যেথা দাঁড়িয়ে সালাতে
সে মেঝেটা ভাসে দেখো রক্ত বানে
থাকবো কিভাবে চুপ দেখে শুনে
