কথা ও সুর : শাহিদুল ইসলাম
শিল্পী : আব্দুল্লাহ জামি
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন.. পরপারে..
কি জাবাব দিবে তুমি প্রভুর কাছে
ফজর কাটে… ঘুমের ঘরে
যোহর কাজে কাজে
আসর কাটে খেলায় ধুলায়
মাগরিব মাঝে মাঝে
এশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে
প্রভুর হুকুম মানো রে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরণ তোমায় লইবে ঘিরে
সময় গেলে পাবেনা ফিরে
মরণ তোমায় লইবে ঘিরে
জেনে রেখো মরণ তোমার অতি কাছে।
